আরবি ভাষায় সাবলীল কথোপকথন এবং কুরআনকে সরাসরি বুঝতে পারা; এই দুই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে কোনো পূর্ণাঙ্গ কোর্সের সন্ধানে আছেন কি?
কুরআন ও সুন্নাহর মর্মমূলে পৌঁছানোর নিমিত্তে আইওএম আয়োজন করেছে ২ বছর মেয়াদি একটি সুশৃঙ্খল একাডেমিক প্রোগ্রাম, "এরাবিক ডিপ্লোমা কোর্স"। ভাসা-ভাসা জ্ঞান নয়, বরং তাত্ত্বিক ও প্রায়োগিক দক্ষতার সমন্বয়ে একজন শিক্ষার্থীকে আরবী ভাষায় দক্ষ করে তোলাই এই কোর্সের মূল লক্ষ্য।

ক্লাস: ভাইদের সকল ক্লাস উস্তাজ নিবেন, বোনদের ক্লাস ১ম ৩ সেমিস্টার উস্তাজা, ৪র্থ সেমিস্টার উস্তাজ নিবেন।

মাধ্যম: জুম অ্যাপ

কোর্সের সময়সীমা: ২ বছর (৪ সেমিস্টার)

কোর্সে যা যা থাকবে:
৪ সেমিস্টারভিত্তিক কোর্স, যার প্রথম ৩ লেভেলে থাকবে :

কুরআন বোঝার জন্য প্রয়োজনীয় ব্যাকরণ

অসংখ্য আয়াত ও বেশ কিছু সূরার বিস্তারিত তাদাব্বুর

স্পোকেন শেখার জন্য "Arabic For All" সিরিজ

পাঠ্য: "আল আরাবিয়্যাতু বাইনা ইয়াদাই আওলাদিনা" (১ম–৯ম খণ্ড)

৪র্থ সেমিস্টারে থাকছে বালাগাত, যা মাস্টার্স লেভেলের বিষয়। এখানে কুরআনের এমন বিষয় পড়ানো হবে যা সাধারণ আরবি গ্রামারে পাওয়া যায় না।
কোর্স সিলেবাস

১ম সেমিস্টার: ৫০% কুরআন এন্ড স্পোকেন বুক (১-৩)

২য় সেমিস্টার: ৭০% কুরআন এন্ড স্পোকেন বুক (৪-৬)

৩য় সেমিস্টার: ৮০% কুরআন এন্ড স্পোকেন বুক (৭-৯)

৪র্থ সেমিস্টার: বালাগাত এবং প্রায় ২০০০টি আয়াত, ৫০টি হাদিস