অনেক সময় দুজন মানুষ দুজনকে ভালোবাসেন, তবুও একসাথে ভালো থাকা হয়ে ওঠে না। কারণ ভালোবাসা থাকলেও, মানুষটাকে বোঝার পদ্ধতিটা আমাদের কেউ শেখায়নি। এই কোর্সে পুরুষের মনস্তত্ত্ব, কুরআন-সুন্নাহর শিক্ষা আর বাস্তব জীবনের উদাহরণ মিলিয়ে শেখানো হবে, কীভাবে একটা প্রশান্ত, ভালোবাসাময় সংসার গড়ে তোলা যায়। আর যাদের সংসার ভালো চলছে, তারাও শিখবেন কীভাবে সেটাকে আরও সুন্দর করা যায়।
✦ **কাদের জন্য**🌿 বিবাহিত বোনেরা, যারা সংসারকে আরও সুন্দর করতে চান
🌿 নতুন বিবাহিত বোনেরা
🌿 অবিবাহিত বোনেরা, যারা আগে থেকেই দাম্পত্য সম্পর্কে জানতে ও নিজেকে প্রস্তুত করতে চান
✦ **কোর্সের কাঠামো**
মোট ১০টি ক্লাস, প্রতিটি ২ ঘণ্টা
কোর্স সিলেবাস
📗 **ক্লাস ১: কেন শিখব দাম্পত্য?**
নিজের প্রশান্তির জন্যই কেন দাম্পত্য শেখা দরকার
নারী ও পুরুষের মানসিকতা কেন আলাদা, আর সেই পার্থক্য বোঝার গুরুত্ব
📗 **ক্লাস ২: মেনে নেওয়া (Acceptance)**
মানুষটাকে যেমন আছে, তেমন গ্রহণ করা, বদলানোর চেষ্টা না করে
📗 **ক্লাস ৩: প্রশংসা (Admiration)**
কৃতজ্ঞতা থেকে প্রশংসা, তার হৃদয়ের গভীরে পৌঁছানো
📗 **ক্লাস ৪: আপনার জীবনে সবচেয়ে বড় প্রায়োরিটি সে**
বাচ্চা, ক্যারিয়ার, সবকিছুর ভিড়ে তাকে প্রথমে রাখা
📗 **ক্লাস ৫: তাকে নেতৃত্ব দিতে দেওয়া (Let Him Lead)**
সিদ্ধান্তের জায়গা তাকে ছেড়ে দেওয়া, মতামত দেওয়ার আদব, আর পাশে থেকে সাহায্য করা
📗 **ক্লাস ৬: প্রশান্তি (Serenity)**
অন্তর শান্ত, ঘর শান্ত: নিজের মনের প্রশান্তি দিয়ে পুরো ঘরকে শান্ত রাখা
📗 **ক্লাস ৭: মাধুর্য, প্রথম পর্ব (Feminine Charm)**
হারিয়ে যাওয়া কোমলতা ফিরে পাওয়া
📗 **ক্লাস ৮: মাধুর্য, দ্বিতীয় পর্ব (Feminine Charm)**
নারীত্বের সৌন্দর্যে স্বামীর মন জয়
📗 **ক্লাস ৯: দাম্পত্যের অন্তরঙ্গতা**
হায়া আর ভালোবাসার মেলবন্ধন
📗 **ক্লাস ১০: শ্বশুরবাড়ি ও সমাপনী**
নতুন পরিবারে কীভাবে মানিয়ে নেবেন, আর সেখানে নিজের সুন্দর জায়গা তৈরি করবেন
━━━━━━━━━━━━━━━
**ইন্সট্রাক্টর:**
শায়লা আলম চৈতী