Islamic Online Madrasah - IOM আলিম ফারেগদের জন্য ২০২৪ সাল থেকে শুরু করেছে ❝দাওরায়ে হাদিস কোর্স❞।
এর ফলে আলিম কোর্সের মতোই ঘরে বসে অনলাইনে আমাদের ভাই বোনেরা সাত বছর পড়াশোনা করে বেফাকের আন্ডারে দিতে পারবেন দাওরায়ে হাদীস পরীক্ষা। বহু আকাঙ্খিত এই কোর্সটি যেনো আমাদের ত্বলিব ত্বলিবাদের ইলমের প্রতি মুহাব্বাতকে আরও বাড়িয়ে দিতে পারে সেই লক্ষ্য কেই এবার যেনো আনজাম দেবার পালা, ইন শা আল্লাহ।
কিতাব বিভাগে ভর্তি হওয়ার নিয়মাবলীঃ
ক. প্রতিবছর শুরু হবে রমজান থেকে পরের রমজান পর্যন্ত। পুর্ণ এক বছর।
খ. প্রতি বছরের তিনটা পরীক্ষা থাকবে। প্রথম সাময়িক পরীক্ষা, দ্বিতীয় সাময়িক পরীক্ষা ও ফাইনাল পরীক্ষা।
গ. যে বছর বোর্ড পরীক্ষা আছে অবশ্যই ফাইনাল পরীক্ষা বোর্ডের আন্ডারে হবে। তাই অফলাইনে এসে বোর্ড পরীক্ষায় সরাসরি অংশগ্রহণ করা বাধ্যতামূলক।
ঘ. বোর্ডের নির্ধারিত জামাতে বোর্ড পরীক্ষা দেওয়া বাধ্যতামূলক। বিশেষ কারণে বোর্ড পরীক্ষা দেওয়া সম্ভব না হলে, সেক্ষেত্রে মাদরাসার ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
ঙ. আলিম কোর্স ছাড়া অন্য প্রতিষ্ঠান থেকে কিতাব বিভাগে ভর্তি হতে চাইলে ইন্টারভিউয়ের মাধ্যমে ভর্তি হতে হবে। অন্যথায় শুরুর জামাত থেকেই শুরু করতে হবে।