কোর্স

ওয়ান-টু-ওয়ান প্রাইভেট কোর্স

📚 আমাদের সিলেবাস ও কারিকুলাম শিশুদের প্রাথমিক আক্বীদাহ থেকে শুরু করে প্রয়োজনীয় ফরজ ইলম এবং সহিহভাবে কুরআন তিলাওয়াত শেখানোর লক্ষ্যে আমাদের কারিকুলামকে দুটি ভাগে সাজানো হয়েছে— ১. প্রিলিমিনারি কারিকুলাম—১ বছর মেয়াদি একদম প্রাথমিক পর্যায় থেকে দ্বীনি শিক্ষা শুরু করার জন্য। ২. প্রিলিমিনারি ও অ্যাডভান্সড কারিকুলাম—২ বছর মেয়াদি প্রাথমিক জ্ঞানের পাশাপাশি দ্বীনের তুলনামূলক গভীর ও প্রায়োগিক জ্ঞান অর্জনের জন্য। আমাদের এই অনলাইন প্রাইভেট কেয়ার প্রোগ্রামের মাধ্যমে আপনার সন্তান নিজের ঘরে, আপনার চোখের সামনে বসেই দ্বীনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় ফরজ জ্ঞান অর্জন করতে পারবে, ইনশাআল্লাহ।

💠 কোর্সটির বিশেষ সুবিধাসমূহ:

🔸 ওয়ান-টু-ওয়ান প্রাইভেট কেয়ার
ক্লাসে শুধুমাত্র আপনার সন্তান ও উস্তাজ উপস্থিত থাকবেন। ফলে উস্তাজের পূর্ণ মনোযোগ থাকবে আপনার সন্তানের শেখার অগ্রগতি, প্রয়োজন এবং ব্যক্তিগত উন্নয়নের ওপর। বিষয়ভিত্তিক দক্ষতার প্রয়োজন অনুযায়ী একজন শিক্ষার্থীর জন্য একাধিক অভিজ্ঞ শিক্ষকও যুক্ত করা হতে পারে।

🔸 শতভাগ ফ্লেক্সিবল সময়সূচি
বিশ্বের যেকোনো টাইম জোন অনুযায়ী আপনার ও আপনার সন্তানের সুবিধাজনক সময়ে Google Meet-এর মাধ্যমে নিয়মিত ক্লাস পরিচালিত হবে।

🔸 যেকোনো সময় ভর্তি
নির্দিষ্ট কোনো সেশন শুরু হওয়ার জন্য অপেক্ষা করতে হবে না। আপনি যখনই ভর্তি করবেন, আপনার সন্তানের পাঠক্রম শুরু হবে একদম শুরু থেকে, ধাপে ধাপে।

🔸 অভিজ্ঞ উস্তাজ
শিশুদের মনস্তত্ত্ব সম্পর্কে অভিজ্ঞ এবং হিকমাহ, আন্তরিকতা ও যত্নের সঙ্গে দ্বীন শিক্ষা দিতে সক্ষম দক্ষ উস্তাজদের মাধ্যমে পাঠদান পরিচালিত হবে।

🔸 বাংলা, ইংরেজি ও উর্দু মাধ্যম
প্রবাসে বেড়ে ওঠা এবং বাংলা ভাষায় স্বাচ্ছন্দ্য নয়—এমন শিশুদের জন্য বাংলা, ইংরেজি ও উর্দু ভাষায় সহজ, সাবলীল ও বোধগম্যভাবে দ্বীন শিক্ষার সুব্যবস্থা রয়েছে।

কোর্সনোটিশহোমফতোয়াপোর্টাল
Ask IOM