কোর্স

IOM ইসলামিক ও মেডিকেল গাইডলাইন ভিত্তিক মাতৃত্ব কোর্স

নারীদের জীবনের খুবই স্পর্শকাতর একটি জার্নিকে কিছুটা হলেও সহজ করতে থাকবে "ইসলামিক ও মেডিকেল গাইডলাইন ভিত্তিক মাতৃত্ব কোর্স"। মাতৃত্ব জার্নির একদম শুরু থেকে কখন কী স্টেপ কীভাবে নিতে হবে, নিজের ও বাচ্চার যত্নসহ যাবতীয় গুরুত্বপূর্ণ বিষয় থাকবে এই কোর্সের আলোচ্য বিষয়

নারীদের জীবনের খুবই স্পর্শকাতর একটি জার্নিকে কিছুটা হলেও সহজ করতে থাকবে "ইসলামিক ও মেডিকেল গাইডলাইন ভিত্তিক মাতৃত্ব কোর্স"। মাতৃত্ব জার্নির একদম শুরু থেকে কখন কী স্টেপ কীভাবে নিতে হবে, নিজের ও বাচ্চার যত্নসহ যাবতীয় গুরুত্বপূর্ণ বিষয় থাকবে এই কোর্সের আলোচ্য বিষয়। এই কোর্সটিতে ক্লাস নিবেন আমাদের মাদ্রাসার সম্মানিত উস্তাযাগণ; যারা প্রত্যেকেই মাতৃত্বের এই অনন্য সময়কে নিজের জীবনে অনুভব করছেন। তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা, জ্ঞান ও উপলব্ধির সমন্বয়ে। তারা এই জ্ঞান পৌঁছে দিবেন উম্মাহর খেদমতের নিয়্যাতে, ইন শা আল্লাহ।   প্রেগন্যান্সি ও বাচ্চার পুষ্টি বিষয়ক গুরুত্বপূর্ণ ক্লাসগুলো পরিচালনা করবেন একজন অভিজ্ঞ নিউট্রিশনিস্ট উস্তাযা, যিনি বৈজ্ঞানিক ও বাস্তবভিত্তিক দিকনির্দেশনা প্রদান করবেন। বিশেষ করে: -গর্ভাবস্থার পুষ্টি -বাচ্চার সলিড শুরু করার সঠিক পদ্ধতি।   একইসাথে, কোর্সের সকল কনটেন্ট ও ম্যাটেরিয়ালস রিভিউ করে দিয়েছেন আমাদের মাদ্রাসারই শিক্ষার্থীদের মধ্য থেকে একটি বিশেষজ্ঞ ডাক্তার টিম, যারা নিজ নিজ পেশায় অভিজ্ঞ ও প্রতিষ্ঠিত।   আমাদের লক্ষ্য ইসলামিক দিকনির্দেশনা ও আধুনিক চিকিৎসা জ্ঞানের সমন্বয়ে একটি ব্যালান্সড, নির্ভরযোগ্য ও বাস্তবসম্মত মাতৃত্ব গাইডলাইন পৌঁছে দেওয়া।  যা একজন মাকে প্রস্তুত করবে দুনিয়া ও আখিরাত- দুই দিকেই সফলতার জন্য, ইন শা আল্লাহ।

কোর্স সিলেবাস

IOM ইসলামিক ও মেডিকেল গাইডলাইন ভিত্তিক মাতৃত্ব কোর্স – মডিউল ভিত্তিক সিলেবাস   🟢 মডিউল ১: মাতৃত্বের শুরু ১. আমি যখন মা হবো → মানসিক প্রস্তুতি, মাতৃত্বের ধারণা ও দৃষ্টিভঙ্গি   🟢 মডিউল ২: গর্ভাবস্থার ইসলামিক গাইডলাইন ২. গর্ভাবস্থায় আদব-আখলাক, দুআ ও আমল → আধ্যাত্মিক যত্ন ও আমলের দিকনির্দেশনা   🟢 মডিউল ৩: গর্ভাবস্থার শারীরিক যত্ন ৩. গর্ভাবস্থায় ব্যায়াম : কখন, কীভাবে, কতটা? → সেফ এক্সারসাইজ ও সেলফ কেয়ার   🟢 মডিউল ৪: প্রসবের প্রস্তুতি ৪. লেবার পরিচিতি ও নরমাল ডেলিভারি → লেবারের ধাপ, প্রস্তুতি ও ম্যানেজমেন্ট   🟢 মডিউল ৫: সিজার ও VBAC ৫. সিজারিয়ান ডেলিভারি ও VBAC (Normal After C-Section) → কখন প্রয়োজন, ঝুঁকি ও সচেতনতা   🟢 মডিউল ৬: প্রসব-পরবর্তী মায়ের যত্ন ৬. ডেলিভারির পর মায়ের শারীরিক যত্ন → পোস্ট পার্টাম রিকভারি, হেলথ কেয়ার ও সতর্কতা   🟢 মডিউল ৭: ব্রেস্টফিডিং গাইড ৭. ব্রেস্টফিডিং — মায়ের যা জানা জরুরি → ল্যাচিং, সমস্যা ও সমাধান   🟢 মডিউল ৮: নবজাতকের যত্ন ৮. বাচ্চা জন্মের পর করণীয় → নিউবর্ন কেয়ার, পরিচর্যা ও সেফটি   🟢 মডিউল ৯: সলিড খাবার শুরু ৯. বাচ্চার সলিড শুরুর দিনগুলো → কখন শুরু, কীভাবে শুরু, কী খাওয়াবেন   🟢 মডিউল ১০: প্যারেন্টিং ও তারবিয়াহ ১০. প্যারেন্টিং ও তারবিয়াহ: জান্নাতি প্রজন্ম গড়ার ভিত্তি → তারবিয়াহর অর্থ ও নানা দিক → সন্তান লালন পালনে উত্তম তারবিয়াহর ভূমিকা → ইসলামিক দৃষ্টিতে সন্তান প্রতিপালন → সন্তান পরিচর্যায় পরিবার ও পরিবেশের প্রভাব
কোর্সনোটিশহোমফতোয়াপোর্টাল
Ask IOM