IOM ইসলামিক ও মেডিকেল গাইডলাইন ভিত্তিক মাতৃত্ব কোর্স

কোর্স সম্পর্কে

ভর্তি ফি
500

মাসিক ফি

ভর্তির শেষ তারিখ

ক্লাস শুরু
মে মাসের প্রথম সপ্তাহ থেকে ইন শা আল্লাহ

নারীদের জীবনের খুবই স্পর্শকাতর একটি জার্নিকে কিছুটা হলেও সহজ করতে থাকবে “ইসলামিক ও মেডিকেল গাইডলাইন ভিত্তিক মাতৃত্ব কোর্স”। মাতৃত্ব জার্নির একদম শুরু থেকে কখন কী স্টেপ কীভাবে নিতে হবে, নিজের ও বাচ্চার যত্নসহ যাবতীয় গুরুত্বপূর্ণ বিষয় থাকবে এই কোর্সের আলোচ্য বিষয়।

এই কোর্সটিতে ক্লাস নিবেন আমাদের মাদ্রাসার সম্মানিত উস্তাযাগণ; যারা প্রত্যেকেই মাতৃত্বের এই অনন্য সময়কে নিজের জীবনে অনুভব করছেন। তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা, জ্ঞান ও উপলব্ধির সমন্বয়ে। তারা এই জ্ঞান পৌঁছে দিবেন উম্মাহর খেদমতের নিয়্যাতে, ইন শা আল্লাহ।

 

প্রেগন্যান্সি ও বাচ্চার পুষ্টি বিষয়ক গুরুত্বপূর্ণ ক্লাসগুলো পরিচালনা করবেন

একজন অভিজ্ঞ নিউট্রিশনিস্ট উস্তাযা,

যিনি বৈজ্ঞানিক ও বাস্তবভিত্তিক দিকনির্দেশনা প্রদান করবেন।

বিশেষ করে:

-গর্ভাবস্থার পুষ্টি

-বাচ্চার সলিড শুরু করার সঠিক পদ্ধতি।

 

একইসাথে, কোর্সের সকল কনটেন্ট ও ম্যাটেরিয়ালস রিভিউ করে দিয়েছেন

আমাদের মাদ্রাসারই শিক্ষার্থীদের মধ্য থেকে একটি বিশেষজ্ঞ ডাক্তার টিম,

যারা নিজ নিজ পেশায় অভিজ্ঞ ও প্রতিষ্ঠিত।

 

আমাদের লক্ষ্য

ইসলামিক দিকনির্দেশনা ও আধুনিক চিকিৎসা জ্ঞানের সমন্বয়ে একটি ব্যালান্সড, নির্ভরযোগ্য ও বাস্তবসম্মত মাতৃত্ব গাইডলাইন পৌঁছে দেওয়া। 

যা একজন মাকে প্রস্তুত করবে দুনিয়া ও আখিরাত- দুই দিকেই সফলতার জন্য, ইন শা আল্লাহ।

কোর্সের মডিউল

IOM ইসলামিক ও মেডিকেল গাইডলাইন ভিত্তিক মাতৃত্ব কোর্স – মডিউল ভিত্তিক সিলেবাস

 

🟢 মডিউল ১: মাতৃত্বের শুরু

১. আমি যখন মা হবো

→ মানসিক প্রস্তুতি, মাতৃত্বের ধারণা ও দৃষ্টিভঙ্গি

 

🟢 মডিউল ২: গর্ভাবস্থার ইসলামিক গাইডলাইন

২. গর্ভাবস্থায় আদব-আখলাক, দুআ ও আমল

→ আধ্যাত্মিক যত্ন ও আমলের দিকনির্দেশনা

 

🟢 মডিউল ৩: গর্ভাবস্থার শারীরিক যত্ন

৩. গর্ভাবস্থায় ব্যায়াম : কখন, কীভাবে, কতটা?

→ সেফ এক্সারসাইজ ও সেলফ কেয়ার

 

🟢 মডিউল ৪: প্রসবের প্রস্তুতি

৪. লেবার পরিচিতি ও নরমাল ডেলিভারি

→ লেবারের ধাপ, প্রস্তুতি ও ম্যানেজমেন্ট

 

🟢 মডিউল ৫: সিজার ও VBAC

৫. সিজারিয়ান ডেলিভারি ও VBAC (Normal After C-Section)

→ কখন প্রয়োজন, ঝুঁকি ও সচেতনতা

 

🟢 মডিউল ৬: প্রসব-পরবর্তী মায়ের যত্ন

৬. ডেলিভারির পর মায়ের শারীরিক যত্ন

→ পোস্ট পার্টাম রিকভারি, হেলথ কেয়ার ও সতর্কতা

 

🟢 মডিউল ৭: ব্রেস্টফিডিং গাইড

৭. ব্রেস্টফিডিং — মায়ের যা জানা জরুরি

→ ল্যাচিং, সমস্যা ও সমাধান

 

🟢 মডিউল ৮: নবজাতকের যত্ন

৮. বাচ্চা জন্মের পর করণীয়

→ নিউবর্ন কেয়ার, পরিচর্যা ও সেফটি

 

🟢 মডিউল ৯: সলিড খাবার শুরু

৯. বাচ্চার সলিড শুরুর দিনগুলো

→ কখন শুরু, কীভাবে শুরু, কী খাওয়াবেন

 

🟢 মডিউল ১০: প্যারেন্টিং ও তারবিয়াহ

১০. প্যারেন্টিং ও তারবিয়াহ: জান্নাতি প্রজন্ম গড়ার ভিত্তি

→ তারবিয়াহর অর্থ ও নানা দিক

→ সন্তান লালন পালনে উত্তম তারবিয়াহর ভূমিকা

→ ইসলামিক দৃষ্টিতে সন্তান প্রতিপালন

→ সন্তান পরিচর্যায় পরিবার ও পরিবেশের প্রভাব

কোর্স সম্পর্কিত তথ্য
কোর্সের নাম IOM ইসলামিক ও মেডিকেল গাইডলাইন ভিত্তিক মাতৃত্ব কোর্স (ভর্তি চলছে)
কোর্সটি কাদের জন্য শুধুমাত্র বোনদের জন্য
কোর্স ডিউরেশন ২ মাস
সার্টিফিকেট আছে
সপ্তাহে ক্লাস ২ দিন
ক্লাস রেকর্ডিং হ্যাঁ

ভর্তি ফি

500

মাসিক ফি

কোর্স ফি সম্পর্কে জানতে

ভর্তি হোন