কোর্স

স্কুল মক্তব

স্কুল মক্তব কোর্সটিতে আছে ১২টি সাবজেক্ট এর সম্মিলিত সিলেবাস। এগুলো হল তাজবীদ, হিফজুল কুরআন, দোয়া ও সুন্নাহ, আক্বিদা, ফিকহ, দাওয়াহ, আরবি ভাষা, আসমা উল হুসনা, সিরাহ, ইসলামি ইতিহাস, ইসলামী জ্ঞান, এবং ইলমের আদব।

উম্মাহের ভবিষ্যৎ রাহবারকে শিশুকাল থেকে দ্বীনি ইলমের সাথে পরিচয় করিয়ে দিতে, স্কুল মক্তব কোর্স।

কোর্স সিলেবাস

বাচ্চাদের সক্ষমতার উপরে ভিত্তি করে কোর্সকে ১ বছর এবং ১.৫ বছরে ভাগ করা হয়েছে। পাঠদানের সুবিধার্থে এক থেকে পাঁচ পর্যন্ত পাঁচটি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ- ১ : তাজউইদ - হরফ জ্ঞান থেকে শুরু করে সকল কায়দা-কানুন সহ কুরআন শেখানো হবে। গ্রুপ- ২: হিফয- সলাতের সুরার পাশাপাশি ৩০ পারার কিছু সুরা বাচ্চাদের হিফয করানো হবে। গ্রুপ- ৩ : আকাইদ : কালেমা, ঈমানের সাতটি শাখা, সলাতের দুয়া এবং সুন্নাহ পদ্ধতিতে সলাতের পদ্ধতি, দৈনন্দিন জীবনের কিছু প্রয়োজনীয় মাসায়েল থাকবে এই গ্রুপে গ্রুপ- ৪: দুয়া ও সুন্নাহ -বাচ্চাদের ছোট থেকে সুন্নাহ অনুযায়ী জীবন যাপনে অভ্যস্ত করতে এই গ্রুপ সাজানো হয়েছে দুয়া সুন্নাহ এবং হাদিস দিয়ে। পাশাপাশি আল্লাহ তা'আলার গুণবাচক নাম এবং কুরআনের ভাষার প্রতি মহব্বত সৃষ্টির জন্য আরবী ভাষার কিছু বেসিক শেখানো হবে ইন শা আল্লাহ গ্রুপ -৫ : দাওয়াহ ও বয়ান- উম্মাতি মুহাম্মাদের দায়িত্ব দাওয়াহ দেয়া। দাওয়াহর গুরুত্ব এবং পদ্ধতি পাঠদানের সাথে তলিবুল ইলমের আদব সম্পর্কে বাচ্চা জ্ঞান লাভ করবে। সাথে ইসলামী জ্ঞান সম্পর্কে কিছু সাধারণ প্রশ্ন এবং আমাদের রাসূল সাঃ এর সীরাহ নিয়ে পাঁচ নং গ্রুপ সাজানো হয়েছে।
কোর্সনোটিশহোমফতোয়াপোর্টাল
Ask IOM