গেট টুগেদার সংক্রান্ত বিশেষ সতর্কতা:
প্রতিবছরের মতো এবারেও আইওএমে আয়োজিত হচ্ছে “আইওএম গেট টুগেদার-২৫”।
এ সময়ে বিভিন্ন ধরণের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে নিম্নোক্ত দিকনির্দেশনাগুলো মানার জন্য সকলকে অনুরোধ করা হচ্ছে:
🔴 দেশের বিভিন্ন স্থান থেকে ঢাকায় আসা বোনেরা অবশ্যই অবশ্যই মাহরামের সঙ্গে আসবেন। মাহরাম ব্যতীত সফরের দূরত্ব অতিক্রম করবেন না।
🔴 স্রেফ অনলাইনে পরিচিত এমন কারোর বাসায় যাওয়া বা মাদ্রাসার বাইরে দেখা করার ব্যাপারে সতর্ক থাকবেন। অনলাইনে পরিচিত মানেই বিশ্বাসযোগ্য ব্যাপারটা এমন নয়।
🔴 গেটুতে এসে কোনো প্রকার ব্যবসায়িক লেনদেন করা যাবে না।
আমাদের এই মজলিশে আমরা শুধুমাত্র ত্বলিব এবং ত্বলিবাহগণ নিজেদের মধ্যে এবং উস্তায, উস্তাযা, এম আর দের সান্নিধ্য লাভ সহ; সবাই নিজেরা নিজেরা একটা দিন আনন্দে, নাসীহায়, সুন্নাহকে ঘিরে মাদ্রাসায় কাটাবে এটাই মাকসাদ।
তাই, কেউই ব্যবসায়িক নিয়তে কোনো পণ্য আনা এবং তা দেয়া নেয়া করার মাধ্যমে দিনটিতে বিঘ্নতা সৃষ্টি করবো না ইন শা আল্লাহ। তবে নিজেদের ফ্লোর এবং পরিচিতদের মধ্যে পরস্পর হাদিয়া আদান প্রদান করতে পারেন ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলা আমাদের এই মজলিশ কবুল করুন, সবাইকে
